এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় নয় লাখ টাকার ভারতীয় চালসহ দুইজন গ্রেপ্তার

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় নয় লাখ টাকার ভারতীয় চালসহ দুইজন গ্রেপ্তার - Surma Times | Sylhet News

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় নয় লাখ টাকার ভারতীয় চালসহ দুইজন গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসিলেট, ৯ জুলাই: এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৮ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় বাসমতি চালসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি পিকআপ গাড়িও আটক করা হয়েছে।
বুধবার সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে এসআই বিধান দেবের নেতৃত্বে পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন বড়শলা এলাকায় এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পার্কের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট করাকালে কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি সাদা রঙের পিকআপ গাড়ি (রেজি নং-ঢাকা মেট্রো-ন-২১-৮৩৬০) তল্লাশি করে ৬৫ বস্তায় ২৯৫০ কেজি ভারতীয় বাসমতি চাল উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলম হোসেন (৪৮) ও মো. আছাদ মিয়া (২৬)।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article