সিলেট, ৭ জুলাই: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল এবং একটি যাত্রীবাহী বাসসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসএমপি, সিলেটের মিডিয়া সেলের প্রেস রিলিজে জানানো হয়, ০৭/০৭/২০২৬ খ্রিঃ সকাল ০৭.৫০ ঘটিকায় এসআই(নিঃ) মোঃ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হোটেল মার্টিন (আবাসিক) এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় Royal Special পুরাতন যাত্রীবাহী বাসের ভেতর তল্লাশি চালিয়ে ১৪৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলের আনুমানিক মূল্য ৪,৩৫,০০০ টাকা বলে জানানো হয়েছে।
অভিযানে Royal Special পুরাতন যাত্রীবাহী বাসটিও জব্দ করা হয়। বাসটির রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৪-৮৬০৭। এ সময় গ্রেফতার করা হয় মোঃ শাহিন (২৬), মোঃ শাহ আলম (২৯) এবং মোঃ আপন মিয়া (২০) কে। গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ শাহিন দক্ষিণ শিলমন্দী, নরসিংদী সদর; মোঃ শাহ আলম চরমাধবদী, মাধবদী; এবং মোঃ আপন মিয়া বিবির কান্দি, মাধবদী এলাকার বাসিন্দা।
প্রেস রিলিজে আরও জানানো হয়, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা নং-৪, তারিখ-০৭/০৭/২০২৬ খ্রিঃ, The Special Powers Act, 1974 এর 25B(1)(b)/25D ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




