শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন - Surma Times | Sylhet News

শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ, মঙ্গলবার: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদের সরকারি বরাদ্দ থেকে শান্তিগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের সামনের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে এমপির পক্ষে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক, সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এবং জেবিবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং এডহক কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন। এ সময় মোনাজাত পরিচালনা করেন বড়মোহা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নিজাম উদ্দিন।

উদ্বোধনকালে এমদাদুল হক স্বপন বলেন, বড়মোহা গ্রাম ঐতিহ্যবাহী ও সুফি সাধক স্মৃতিবিজড়িত একটি গ্রাম। মাদ্রাসা ও স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এ কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত হওয়ার মাত্র চার মাসের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় তিনি সংসদ সদস্য কয়ছর এম আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ জায়গীরদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা ও প্রকল্প সভাপতি এলাফ উদ্দিন ভুইয়া ময়না, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মতিন মিয়া, বড়মোহা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাজু রায়, সহকারী শিক্ষক মো. মইন উদ্দীন, ফয়ছল আহমদ, সহকারী শিক্ষিকা মোছা. হুসনা বেগম, মোছা. ফাইজা বেগমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক ও এলাকাবাসী।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article