সাইবার লিডারদের সম্মাননা দিল ফিনিক্স সামিট ২০২৬

সাইবার লিডারদের সম্মাননা দিল ফিনিক্স সামিট ২০২৬ - Surma Times | Sylhet News

সাইবার লিডারদের সম্মাননা দিল ফিনিক্স সামিট ২০২৬ - Surma Times | Sylhet Newsঢাকা, ২৯ জুন: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে শনিবার সফলভাবে শেষ হয়েছে দেশের শীর্ষস্থানীয় সাইবার সিকিউরিটি সম্মেলন ‘ফিনিক্স সামিট ২০২৬’।

ডিজিটাল রেজিলিয়েন্স শক্তিশালী করা এবং নতুন প্রজন্মের সাইবার পেশাজীবীদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশে সাইবার নিরাপত্তা অবকাঠামোর উন্নয়নে অবদানের জন্য ফাইবার অ্যাট হোমের সিআইও সুমন আহমেদ সাবিরকে লাইফটাইম অনার অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অনুপ্রাণিত করতে বিশেষ ভূমিকা রাখায় বিটিসিএলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডোমেইন) জয়ীতা সেন রিম্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক পর্যায়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ক্লাবকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৩ থেকে ২৭ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনমিক্স’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী, ৭৩টি প্রতিষ্ঠান এবং ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ক্লাব পার্টনার যুক্ত হয়।

দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, এ আয়োজন কেবল একটি সম্মেলন নয়, বরং নীতিনির্ধারক, সাইবার পেশাজীবী, গবেষক ও শিক্ষার্থীদের একত্রে কাজ করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়তে নেপথ্যে কাজ করা ব্যক্তিদের সম্মানিত করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।

সামিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি সহযোগিতা করে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article