
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়সিদ্ধি বসিয়াখাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার প্রকল্প ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় এবং বিশ্বব্যাংকের ঋণ সহায়তা প্রতিষ্ঠান ‘লেইস’-এর সহযোগিতায় আলোচনা সভা ও ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গিবাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সাবেক সভাপতি এমদাদুল হক স্বপন।
আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যার আহ্বান জানান। বিজ্ঞপ্তি




