নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - Surma Times | Sylhet News

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ২৮ জুন: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৯ নম্বর বাউসা ইউনিয়নের ইনামবাঐ (শেখের গাঁও) গ্রামে পুকুরের পানিতে ডুবে তাকরিম চৌধুরী (সাড়ে ৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটি ওই গ্রামের দুলাল চৌধুরীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির আঙিনা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজার পর বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাতে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article