গভীর রাতে বিধবার ঘরে ইমাম আটক, পরে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

গভীর রাতে বিধবার ঘরে ইমাম আটক, পরে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে - Surma Times | Sylhet News

গভীর রাতে বিধবার ঘরে ইমাম আটক, পরে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে - Surma Times | Sylhet Newsসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গভীর রাতে এক বিধবার বাড়িতে অবস্থানকালে স্থানীয়দের হাতে আটক হয়েছিলেন এক মসজিদের ইমাম। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা করে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে ওই নারীকে বিয়ে করেন তিনি।
ঘটনাটি ঘটেছে রোববার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইল পাড়া) ইমাম মো. সেলিম শনিবার দিবাগত রাত ১২টার দিকে একই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের বাড়িতে যান। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সেখানে গিয়ে ইমামকে আটক করেন। খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দীর্ঘদিনের যোগাযোগের অভিযোগ
ইমাম মো. সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছিলেন। শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে তার সঙ্গে ইমামের যোগাযোগ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছিল।
স্থানীয় বাসিন্দা মো. কাদের জানান, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ১০ লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয়। পরে রোববার তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর ইমাম সেলিম নববধূকে নিজ বাড়িতে নিয়ে গেছেন।
পুলিশ যা বলছে
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “ঘটনাটি আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে, আবার অনেকে এ ধরনের ঘটনায় ইমামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article