সিলেটে উশু খেলোয়াড়দের বেল্ট ও সনদ বিতরণ, নতুনদের সাফল্যে উৎসবমুখর আয়োজন

সিলেটে উশু খেলোয়াড়দের বেল্ট ও সনদ বিতরণ, নতুনদের সাফল্যে উৎসবমুখর আয়োজন - Surma Times | Sylhet News

সিলেটে উশু খেলোয়াড়দের বেল্ট ও সনদ বিতরণ, নতুনদের সাফল্যে উৎসবমুখর আয়োজন - Surma Times | Sylhet Newsবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে উশু খেলোয়াড়দের বেল্ট প্রদান ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এতে ক্ষুদে ও তরুণ ফাইটারদের সাফল্যে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের উশু প্রশিক্ষণ গ্রাউন্ডে চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট কুংফু একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা দেয় সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে বেল্ট ও সনদপত্র তুলে দেন।

এবারের পরীক্ষায় অংশ নিয়ে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয় একঝাঁক শিক্ষার্থী। হলুদ, সবুজ ও ব্রাউন বেল্ট অর্জনকারী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয় অনুষ্ঠানে।

প্রধান অতিথি বলেন, উশু শুধু মার্শাল আর্ট নয়, এটি চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সম্মানবোধ শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।

সভাপতির বক্তব্যে কোচ আনোয়ার হোসেন বলেন, ধারাবাহিক অনুশীলন ও নিষ্ঠার মাধ্যমে এই শিক্ষার্থীরাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article