ছাতকে শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন, সভাপতি সোহেল, সম্পাদক সাজিদুর

ছাতকে শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন, সভাপতি সোহেল, সম্পাদক সাজিদুর - Surma Times | Sylhet News

ছাতকে শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন, সভাপতি সোহেল, সম্পাদক সাজিদুর - Surma Times | Sylhet Newsছাতক, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা, টেম্পু ও সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সোহেল আহমদ এবং সাধারণ সম্পাদক পদে সাজিদুর রহমান সাজিদ নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাত ১১টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ ফলাফল ঘোষণা করেন। অন্যান্য পদে কার্যকরী সভাপতি মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক খছরু মিয়া এবং অর্থ সম্পাদক রাসেল আহমদ নির্বাচিত হন।

নির্বাচনে ইউনিয়নের ৩২টি শাখার ৪ হাজার ৪৬০ জন ভোটার অংশ নেন। নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটকেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

তিনটি কেন্দ্রে পাঁচটি বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ ও গণনা করা হয়। নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসাররা দায়িত্ব পালন করেন।

নির্বাচন সুষ্ঠু রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

নবনির্বাচিত নেতারা শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article