শহীদ জিল্লুর স্মরণে সিলেটে দোয়া মাহফিল, হত্যার বিচার দাবি

শহীদ জিল্লুর স্মরণে সিলেটে দোয়া মাহফিল, হত্যার বিচার দাবি - Surma Times | Sylhet News

শহীদ জিল্লুর স্মরণে সিলেটে দোয়া মাহফিল, হত্যার বিচার দাবি - Surma Times | Sylhet Newsশহীদ জিল্লুল হক জিল্লুর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর হযরত শাহজালাল রহ. মাজার মসজিদে জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দোয়া মাহফিলে শহীদ জিল্লুর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, ২০১৪ সালের ২৭ জুন সিলেটের মদিনা মার্কেট এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হন জিল্লুল হক জিল্লু। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

অনুষ্ঠানে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article