শিগগিরই চালু হচ্ছে ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল, ঢাকা মহাসড়ক হবে ৬ লেন

শিগগিরই চালু হচ্ছে ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল, ঢাকা মহাসড়ক হবে ৬ লেন - Surma Times | Sylhet News

শিগগিরই চালু হচ্ছে ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল, ঢাকা মহাসড়ক হবে ৬ লেন - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ অল্প কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে নবনির্মিত ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল। হাসপাতালটি পরিচালনার দায়িত্বে থাকবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। এমনটাই জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘জেলা শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন এই হাসপাতাল চালু হলে সিলেটের স্বাস্থ্যসেবায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে সড়ক অবকাঠামো উন্নয়নের কথাও তুলে ধরে তিনি জানান, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ সম্পন্ন হবে।

নগরবাসীর জীবনমান উন্নয়নে সিলেট শহরে একটি উন্মুক্ত সবুজ স্থান বা ‘ফুসফুস’ গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। সেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন বলে জানান মন্ত্রী।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article