ইসমাইল হোসেনের ইন্তেকালে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

ইসমাইল হোসেনের ইন্তেকালে সিলেট জেলা প্রেসক্লাবের শোক - Surma Times | Sylhet News

ইসমাইল হোসেনের ইন্তেকালে সিলেট জেলা প্রেসক্লাবের শোক - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সুপরিচিত সংবাদপত্র পরিবেশক মো. ইসমাইল হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

শুক্রবার বিকালে পাঠানো এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মো. ইসমাইল হোসেন ব্যক্তিগত জীবনে সদালাপী ও স্বজ্জন ছিলেন। সংবাদপত্র জগতের সবার সঙ্গে তাঁর নিবিড় সখ্যতা ছিল।

নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর মৃত্যুতে সংবাদপত্রশিল্প একজন নিবেদিতপ্রাণ ও দক্ষ পরিবেশককে হারালো।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article