দেওয়ানের পুল সংস্কার কাজ পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরী

দেওয়ানের পুল সংস্কার কাজ পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরী - Surma Times | Sylhet News

দেওয়ানের পুল সংস্কার কাজ পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরী - Surma Times | Sylhet Newsগোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ উপজেলার ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শুক্রবার বিকালে তিনি এ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

এর আগে নির্বাচিত হওয়ার পরপরই ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেওয়ানের পুল’ রক্ষায় প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নিয়ে সেখানে যান এমপি এমরান। গত ১৯ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পুলটি আর ক্ষতিগ্রস্ত না করে পাশেই একটি বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সেটি এমনভাবে করা হবে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকে। পাশাপাশি ‘দেওয়ানের পুল’ সংস্কার করে এটিকে পর্যটন স্পটের মতো সংরক্ষণ করা হবে।

শুক্রবারের পরিদর্শনকালে এমপি এমরান আহমদ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ছায়াদ আহমদ, প্রবীণ মুরুব্বি জিতু মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক আহমদ মেম্বার ও জামিল আহমদ মেম্বারসহ অন্যরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article