সুরমা টাইমস ডেস্কঃ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
শুক্রবার সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন এবং একটি চারা রোপণ করেন।
এম এ মালিক বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না; এটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে। যারা আজ চারা গ্রহণ করেছেন, তারা ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্বও নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ এমদাদুল হক শরীফ, সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, উপজেলা কৃষি অফিসার গৌতম পাল, উপজেলা প্রকৌশলী আজিম উর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী মো. রিয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ তাঁতী বিষয়ক সম্পাদক শামসুর রহমান শামীম, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক অলিউর রহমান, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




