মীরবক্সটুলায় একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড

মীরবক্সটুলায় একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড - Surma Times | Sylhet News

স্বয়ংক্রিয় খসড়া - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ  সিলেট মহানগরীর মীরবক্সটুলায় একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হননি। শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে রায়ান্স কম্পিউটার নামে একটি দোকানে আগুন লাগে, এতে দোকানটি ক্ষতিগ্রস্ত হলেও আশপাশের দোকানে বড় ধরনের ক্ষতি হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে সর্টসার্কিটের আশঙ্কা করা হচ্ছে।

সিলেট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানিয়েছেন, এখনো ক্ষয়ক্ষতির পূর্ণ তালিকা করা সম্ভব হয়নি, বিষয়টি যাচাই চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article