সিলেটে চিরুনী অভিযানে ৫৯ জন গ্রেপ্তার

সিলেটে পৃথক অভিযানে ১৭১ জন গ্রেফতার, ১৯৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা - Surma Times | Sylhet News

সিলেটে পৃথক অভিযানে ১৭১ জন গ্রেফতার, ১৯৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরজুড়ে চিরুনী অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় কোতোয়ালী মডেল থানায় ১৫, এয়ারপোর্ট থানায় ৬, জালালাবাদ থানায় ৯, দক্ষিণ সুরমা থানায় ১৮, মোগলাবাজার থানায় ৫ এবং শাহপরাণ থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article