জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা বিড়ি ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ

জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা বিড়ি ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ - Surma Times | Sylhet News

জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা বিড়ি ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ - Surma Times | Sylhet Newsসিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা শেখ নাসির উদ্দীন বিড়ি এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। বুধবার ভোরে জালালাবাদ থানাধীন তেমুখী ব্রিজের নিচে শেখপাড়া নদীর ঘাটে এ অভিযান চালানো হয়।

পুলিশ উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে ঘাটে থাকা একটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে চারটি পাটের বস্তার ভেতর নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৬৮ হাজার শলাকা বিড়ি পাওয়া যায়। জব্দকৃত বিড়ির আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা।

এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলা নং-১৭, তারিখ ২৪-০৬-২০২৬। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এসএমপি, সিলেটের মিডিয়া সেল জানিয়েছে, অভিযানে জব্দকৃত বিড়ি ও নৌকা আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থাপনা করা হবে। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article