জুড়ীতে টিলা ধস, মুহূর্তেই বিধ্বস্ত গোয়ালঘর, অল্পের জন্য রক্ষা গবাদিপশু

জুড়ীতে টিলা ধস, মুহূর্তেই বিধ্বস্ত গোয়ালঘর, অল্পের জন্য রক্ষা গবাদিপশু - Surma Times | Sylhet News

জুড়ীতে টিলা ধস, মুহূর্তেই বিধ্বস্ত গোয়ালঘর, অল্পের জন্য রক্ষা গবাদিপশু - Surma Times | Sylhet Newsমোঃ সামছুল ইসলাম জুড়ী (মৌলভীবাজার) : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় টিলা ধসে একটি গোয়ালঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে গবাদিপশু।

মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মন্তাজ আলী ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কুতুব আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বসতঘরের পেছনের একটি টিলা হঠাৎ ধসে পড়ে গোয়ালঘরের ওপর। এতে গোয়ালঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মন্তাজ আলী জানান, ধসের সময় দ্রুত চেষ্টা চালিয়ে গবাদিপশুগুলো উদ্ধার করা হয়। তবে গোয়ালঘরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং একটি রিং কুয়াও মাটির নিচে চাপা পড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় ঝুঁকিপূর্ণ টিলা থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ইউপি সদস্য আখলিছ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। অপরদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন জানান, ধসের পর মাটি সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে টিলা কাটা বন্ধে সতর্কতা জোরদার করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, টিলা কাটার কারণে এ ধরনের ঝুঁকি বাড়ছে এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article