জুড়ীতে সিটি ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

জুড়ীতে সিটি ব্যাংকের নতুন শাখা উদ্বোধন - Surma Times | Sylhet News

জুড়ীতে সিটি ব্যাংকের নতুন শাখা উদ্বোধন - Surma Times | Sylhet Newsজুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিশু পার্কের পাশে শরিফ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সিটি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের সিলেট বিভাগীয় প্রধান শাহ হাসান, সিলেট আম্বরখানা শাখার ম্যানেজার সারোয়ার আহমেদ ফেরদৌস, মৌলভীবাজার শাখার ম্যানেজার মামুন রহমান, কুলাউড়া শাখার ম্যানেজার মামুন আলী এবং বড়লেখা শাখার ম্যানেজার মাহমুদুল হাসান বক্তব্য রাখেন।

এছাড়া জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলাম, জুড়ী কামিনীগজ্ঞ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নূরুল আম্বিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি জুড়ী উপজেলা সদস্য কাজী আমজাদ হোসেন এবং জুড়ী শাখার ম্যানেজার শুভ্র দাস শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article