মাজার নিয়ে বৈঠক করতে মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী

মাজার নিয়ে বৈঠক করতে মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী - Surma Times | Sylhet News

মাজার নিয়ে বৈঠক করতে মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ একদিনের সফরে মঙ্গলবার (২৩ জুন) সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সিলেটের মাজারগুলোর ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দুপুর দেড়টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

সূচি অনুযায়ী, দুপুর আড়াইটায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার ২০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল ৩টায় সিলেট সার্কিট হাউজ মিলনায়তনে জেলার ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন সংক্রান্ত সভায় অংশ নেবেন।

এরপর বিকাল সাড়ে ৪টায় একই মিলনায়তনে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকাল সাড়ে ৫টায় সিলেট সদর উপজেলা প্রশাসন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

সফর শেষে রাত সাড়ে ৯টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article