কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসীর মৃত্যু, মন্ত্রীর শোক প্রকাশ

কাতারের সড়কে ঝরে গেল কানাইঘাটের ৫ প্রবাসীর প্রাণ! বাবা-ছেলের একই পরিণতি - Surma Times | Sylhet News

কাতারের সড়কে ঝরে গেল কানাইঘাটের ৫ প্রবাসীর প্রাণ! বাবা-ছেলের একই পরিণতি - Surma Times | Sylhet Newsকাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন—গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং একই গ্রামের জুবায়ের আহমদ। কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব রেমিট্যান্স যোদ্ধার এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী আরও জানান, কাতারে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি

কাতারের সড়কে ঝরে গেল কানাইঘাটের ৫ প্রবাসীর প্রাণ! বাবা-ছেলের একই পরিণতি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article