মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সিলেটে দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ জুন) নগরীর আম্বরখানায় দেশ যুব সংগঠন সিলেটের অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার সূচনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আব্দুর রউফ শাহ। সিলেট সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে বাছাইকৃত ৩০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নিচ্ছেন।
দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন মামুন। সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি রুনা সুলতানা।
এম এইচ হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাপ্তাহিক আলোর অন্বেষণ পত্রিকার প্রধান সম্পাদক সাজন আহমদ সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান ভলেন্টিয়ার্সের সভাপতি জুয়েল আহমদ, ইনসাফ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম, গীতিকার শাহ তোফাজ্জল ভান্ডারী এবং সংগঠনের উপদেষ্টা এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
সভাপতির বক্তব্যে দেশ যুব সংগঠন সিলেটের সভাপতি, অভিনয়শিল্পী মো. কামাল বলেন, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাস্তবমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নিতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বক্তারা সংগঠনের এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি





