সিলেট বিমানবন্দরে শামসুজ্জামান জামানকে সংবর্ধনা

সিলেট বিমানবন্দরে শামসুজ্জামান জামানকে সংবর্ধনা - Surma Times | Sylhet News

সিলেট বিমানবন্দরে শামসুজ্জামান জামানকে সংবর্ধনা - Surma Times | Sylhet Newsপর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান জামান দেশে ফিরেছেন। রোববার (২১ জুন) দুপুরে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ যুববিষয়ক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বকস, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু শহিদ শাহীন, যুবদল নেতা ফারেস আহমদ বশির, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন শাহিদ, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান আবির, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জাকির, যুবদল নেতা কাওছার হোসেন তালুকদার এবং ছাত্রনেতা পিয়াস আহমদসহ অনেকে।

সংবর্ধনার জবাবে শামসুজ্জামান জামান বলেন, প্রবাসে থাকলেও তাদের মন সবসময় দেশের মানুষের সঙ্গে রয়েছে। তিনি অতীতের আন্দোলন-সংগ্রামের স্মৃতি তুলে ধরে বলেন, বিদেশে থেকেও তারা আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতেও দলের প্রয়োজনে পাশে থাকবেন।

এ সময় বৃষ্টির মধ্যেও উপস্থিত নেতাকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article