রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম, সিলেটের গর্ব

রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম, সিলেটের গর্ব - Surma Times | Sylhet News

রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম, সিলেটের গর্ব - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়।

ব্যারিস্টার আব্দুস সালাম দেশের একজন সুপরিচিত আইনজীবী, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেটের দক্ষিণ সুরমার দায়খান গ্রামে জন্মগ্রহণকারী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন।

বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত এই ব্যক্তিত্বের নেতৃত্বে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article