উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, চার জেলায় সতর্কবার্তা

উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, চার জেলায় সতর্কবার্তা - Surma Times | Sylhet News

উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, চার জেলায় সতর্কবার্তা - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তরাঞ্চলের চার জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সতর্কবার্তা দিয়েছে।

শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে অন্তত তিন দিন স্থায়ী স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানান, আগামী কয়েকদিন দেশে এবং উজানে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা নদীর পানি আরও বাড়িয়ে দেবে।

পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী পাঁচ দিনে বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি তিন দিন স্থিতিশীল থাকার পর বাড়তে পারে।

এছাড়া ময়মনসিংহ অঞ্চলের কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে, ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানিও বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রটি। আগামী তিন দিনে এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article