সংসদে মন্তব্য নিয়ে প্রতিবাদ, ‘অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ বলল খেলাফত মজলিস

সংসদে মন্তব্য নিয়ে প্রতিবাদ, ‘অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ বলল খেলাফত মজলিস - Surma Times | Sylhet News

সংসদে মন্তব্য নিয়ে প্রতিবাদ, ‘অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ বলল খেলাফত মজলিস - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হককে নিয়ে করা বক্তব্যকে ‘অনভিপ্রেত, বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শনিবার সিলেট কালেক্টরেট মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, যাকে সংসদে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়নি, তাকে নিয়েই সংসদে আলোচনা করা হয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।

মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, পূর্বের একটি মামলায় আদালতের মাধ্যমে মামুনুল হক নির্দোষ প্রমাণিত হয়েছেন। এরপরও সংসদে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা অনভিপ্রেত ও দুঃখজনক।

তিনি স্পিকারের মন্তব্যের সমালোচনা করে বলেন, একদিকে বক্তব্য এক্সপাঞ্জ করা হলেও অন্যদিকে একই বিষয়ে মন্তব্য করা পরস্পরবিরোধী অবস্থান এবং এতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বিক্ষোভ সমাবেশ থেকে স্পিকারের মন্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় জনমনে সৃষ্ট ক্ষোভের দায় সংশ্লিষ্টদের নিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article