বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কদমতলী জামে মসজিদে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনী বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা ডা. জোবাইদা রহমানের সুস্থতা ও দেশের কল্যাণে তার অবদান কামনা করেন এবং তার দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।-বিজ্ঞপ্তি




