ওসমানী হাসপাতালে দালাল দৌরাত্ম্যে – র‌্যাবের ঝটিকা অভিযান, হাতেনাতে ধরা ৪

ওসমানী হাসপাতালে দালাল দৌরাত্ম্যে - র‌্যাবের ঝটিকা অভিযান, হাতেনাতে ধরা ৪ - Surma Times | Sylhet News

ওসমানী হাসপাতালে দালাল দৌরাত্ম্যে - র‌্যাবের ঝটিকা অভিযান, হাতেনাতে ধরা ৪ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোগী হয়রানি ও প্রতারণার অভিযোগে র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চার দালালকে আটক করে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে পরিচালিত এই অভিযানের তথ্য বুধবার দুপুরে নিশ্চিত করে র‌্যাব। অভিযানে দেখা যায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের বিভিন্নভাবে হয়রানি এবং বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি চক্র।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা সরকারি কাজে বাধা প্রদান এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শামীমাবাদ এলাকার তানভীর আহমেদ সুমনকে ৩ মাস, সুনামগঞ্জের সায়েম আহমদকে ৩ মাস, মৌলভীবাজারের বকুল মিয়াকে ১ মাস এবং কানিশাইল এলাকার সুমন আহমেদকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাবের কর্মকর্তারা জানান, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে দালালদের প্রলোভনে না পড়ারও আহ্বান জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article