ফেসবুকে এআই বিপ্লব! প্রশ্ন করলেই মিলবে সরাসরি উত্তর, ছবিতে বদলে যাবে লুক

ফেসবুকে এআই বিপ্লব! প্রশ্ন করলেই মিলবে সরাসরি উত্তর, ছবিতে বদলে যাবে লুক - Surma Times | Sylhet News

ফেসবুকে এআই বিপ্লব! প্রশ্ন করলেই মিলবে সরাসরি উত্তর, ছবিতে বদলে যাবে লুক - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনছে তার মূল কোম্পানি মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় করতে নতুন একগুচ্ছ ফিচার চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মেটা সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছে, নতুন এসব এআই-চালিত ফিচার তথ্য অনুসন্ধান, কনটেন্ট তৈরি এবং ব্যবহারকারীদের যোগাযোগের ধরনকে পুরোপুরি বদলে দেবে।

সবচেয়ে আলোচিত ফিচার ‘এআই মোড’

এই মোড চালু হলে আর ঘণ্টার পর ঘণ্টা পোস্ট স্ক্রল করতে হবে না। যেকোনো বিষয়ে সাধারণ ভাষায় প্রশ্ন করলেই মেটা এআই পাবলিক পোস্টগুলো বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ও সরাসরি উত্তর দিয়ে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, ব্যবহারকারীদের তৈরি কনটেন্টের ওপর ভিত্তি করে উত্তর আসায় তথ্যের নির্ভুলতা নিয়ে কিছু ঝুঁকি থেকেই যাবে।

সৃজনশীলতায় নতুন মাত্রা

মেটা নতুন ভিডিও এডিটিং টুলস চালু করছে। এছাড়া ‘এআই ফটো প্রিসেট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ছবিতে পোশাক, চুলের স্টাইল কিংবা সামগ্রিক লুক বদলে ফেলতে পারবেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থির ছবিকে অ্যানিমেটেড করার সুবিধাও চালু করেছিল মেটা।

ফিফা বিশ্বকাপে বিশেষ চমক

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের জন্যও বিশেষ ইন্টারঅ্যাকটিভ ফিচার আনছে মেটা। ফুটবল ক্লাব, খেলোয়াড়, সম্প্রচারক এবং কনটেন্ট নির্মাতাদের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলে ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন ধরনের অভিজ্ঞতা উপহার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মেটার এই উদ্যোগ এআই প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। নতুন ফিচারগুলো ধাপে ধাপে চালু করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article