নতুন হাসপাতাল চালুতে ধন্যবাদ, এবার ওসমানীতে বিদেশি ফ্লাইট চান সিলেটবাসী

নতুন হাসপাতাল চালুতে ধন্যবাদ, এবার ওসমানীতে বিদেশি ফ্লাইট চান সিলেটবাসী - Surma Times | Sylhet News

নতুন হাসপাতাল চালুতে ধন্যবাদ, এবার ওসমানীতে বিদেশি ফ্লাইট চান সিলেটবাসী - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে নবনির্মিত হাসপাতাল চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধন্যবাদ জানিয়েছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ। একই সঙ্গে এবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি বিদেশি এয়ারলাইন্স চালুর জোর দাবি তুলেছে সংগঠনটি।

মঙ্গলবার এক বিবৃতিতে গণদাবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্কর এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এই অভিনন্দন জানান।

নেতৃবৃন্দ বলেন, সিলেটে আধুনিক হাসপাতাল চালুর কার্যকর উদ্যোগ সরকারের আন্তরিকতার প্রমাণ। এতে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা মনে করেন।

তারা প্রধানমন্ত্রীকে সিলেট সফরে স্বাগত জানিয়ে বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ দিতে হলে বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর অনুমতি এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।

বিবৃতিতে বলা হয়, সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে ব্যবসা, বাণিজ্য ও যোগাযোগ খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও উদ্যোগে সিলেটের এই গুরুত্বপূর্ণ দাবিও দ্রুত বাস্তবায়ন হবে এবং অঞ্চলের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article