সিউকের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা, সম্প্রীতি ধরে রেখে উন্নয়নের বার্তা কয়েস লোদীর

সিউকের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা, সম্প্রীতি ধরে রেখে উন্নয়নের বার্তা কয়েস লোদীর - Surma Times | Sylhet News
সিউকের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা, সম্প্রীতি ধরে রেখে উন্নয়নের বার্তা কয়েস লোদীর - Surma Times | Sylhet News
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট। শনিবার রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় তার কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা গ্রহণ করে চেয়ারম্যান কয়েস লোদী বলেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সিলেটের সার্বিক উন্নয়নে তিনি সবার সহযোগিতা চান।

এসময় হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সংগঠনের জেলা আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বলেন, নতুন চেয়ারম্যানের দক্ষ নেতৃত্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ একটি আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি চেয়ারম্যানের সফলতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের মহানগর ও জেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article