সৌদি আরবে ভিসা ব্যবস্থাপনায় নতুন ও কঠোর নির্দেশনা

সৌদি আরবে ভিসা ব্যবস্থাপনায় নতুন ও কঠোর নির্দেশনা - Surma Times | Sylhet News

সৌদি আরবে ভিসা ব্যবস্থাপনায় নতুন ও কঠোর নির্দেশনা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য নির্দিষ্ট ওয়ার্ক পারমিট নেওয়া এখন বাধ্যতামূলক হয়েছে। পাশাপাশি কিওয়া প্ল্যাটফর্মে ব্যবসা নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ ও ভিসা ব্যবস্থাপনায় নতুন ডিজিটাল নিয়মও চালু হয়েছে।

নতুন নিয়ম কী

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রিমিয়াম রেসিডেন্সি সুবিধাভোগী ব্যক্তিদের কাজ করতে হলে ১০০ সৌদি রিয়াল ফি দিয়ে ওয়ার্ক পারমিট নিতে হবে। কিওয়া প্ল্যাটফর্মে বিভিন্ন প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি প্রতিষ্ঠানটির আকার ও নিবন্ধিত কর্মীর সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হবে। সেবার মূল্য পরিশোধে ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম এবং কিওয়া ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা যাবে।

প্রশিক্ষণ ও পদত্যাগ

সৌদির ‘তামহীর’ কর্মসূচির প্রশিক্ষণ চুক্তিগুলো এখন কিওয়ার মাধ্যমে অনলাইনে নিবন্ধন করা যাবে। তবে এসব চুক্তি সৌদিকরণ নীতির আওতায় স্থানীয় কর্মী নিয়োগের হিসাবের মধ্যে পড়বে না। কর্মীদের পদত্যাগপত্র জমার পর সর্বোচ্চ সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করার সুযোগ থাকছে, তবে নিয়োগকর্তা যদি তা গ্রহণ না করেন বা স্থগিত না রাখেন, তাহলেই এই সুযোগ প্রযোজ্য হবে।

ভিসা ও প্রভাব

ভিসা ইস্যু হয়ে গেলে তার তথ্য আর সংশোধন করা যাবে না; ভুল থাকলে সেটি বাতিল করে নতুন করে আবেদন করতে হবে। সংশ্লিষ্টদের মতে, এসব পরিবর্তনে সৌদির শ্রমবাজারে প্রশাসনিক স্বচ্ছতা ও ডিজিটাল সেবা আরও শক্তিশালী হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article