খাতুনগঞ্জে হামলা-লুটপাট-হত্যাচেষ্টা, সিলেট থেকে তিন আসামি গ্রেফতার

খাতুনগঞ্জে হামলা-লুটপাট-হত্যাচেষ্টা, সিলেট থেকে তিন আসামি গ্রেফতার - Surma Times | Sylhet News

খাতুনগঞ্জে হামলা-লুটপাট-হত্যাচেষ্টা, সিলেট থেকে তিন আসামি গ্রেফতার - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেসঃ খাতুনগঞ্জের সুপারি ব্যবসায়ী হাজী আব্দুল আউয়ালের শশুরের সম্পত্তি নিয়ে চলমান বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর, হত্যাচেষ্টা ও ৩২ লাখ ৪০ হাজার টাকা লুটের ঘটনায় তিন আসামিকে সিলেট থেকে আটক করেছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, শুক্রবার (১২ জুন) রাতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালা ফুডপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গত ৮ জুন সন্ধ্যায় খাতুনগঞ্জে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুসারে, হাজী আব্দুল আউয়ালের ভায়রা ভাই ও শ্যালিকাদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে অভিযুক্তরা ৩০ থেকে ৩৫ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

হামলাকারীরা বাদীর বোন জামাই মোঃ শওকত আলী (৪০) ও বোন শিরিন আক্তার (২৮)-কে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শওকত আলীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দোকানের কর্মচারীদেরও মারধর করা হয়।

হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৩২ লাখ ৪০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের চেকবই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। একই সঙ্গে দোকানের কর্মচারী মোঃ জাহেদ (২২) কে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনার পর হাজী আব্দুল আউয়াল বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালী থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

আটককৃতরা হলেনঃ

  • মোঃ রনি (৩৫), চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার শফিক আহমেদের ছেলে
  • মোঃ ফারুক খান (৫২), বন্দর থানার বন্দরটিলা এলাকার মৃত হাসমত খানের ছেলে
  • রুমা আক্তার (৩৫), কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার মৃত আব্দুস শুক্করের মেয়ে

র‌্যাব জানিয়েছে, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article