নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের গোবিন্দ পাল (৫৮) এর শ্রাদ্ধ পরবর্তী বৈষ্ণবসেবা ও গীতাপাঠ ১২ জুন শুক্রবার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পাঠ ও ধর্মীয় আলোচনা করেন বিশিষ্ট পাঠক ও পদাবলী কীর্তনীয়া রজত কান্তি গোস্বামী। গোবিন্দ পালের বড় ভাই নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নৃপেন্দ্র পালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সিলেট বিভাগীয় কমিশনার অফিসের প্রধান সহকারী চন্দ, শিক্ষক নিখিল চন্দ্র সূত্রধর, নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিরেশ পাল, গোপেন্দ্র পাল, গীতা স্কুলের শিক্ষক সঞ্জয় কুমার দাশ, হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সুবিনয় পাল, রমাপদ রায়, শংকর রায়, দিলীপ পাল, শিক্ষক রতন পাল, বিধান পালসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে ব্যবসায়ী গোবিন্দ পাল গত ৩১ মে রবিবার স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে পরলোক গমন করেন।




