সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ান হেমায়েত মোল্লা ও আফসানা নাসরিন

সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ান হেমায়েত মোল্লা ও আফসানা নাসরিন - Surma Times | Sylhet News

সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ান হেমায়েত মোল্লা ও আফসানা নাসরিন - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভেন্যুতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগে চ্যাম্পিয়ান হেমায়েত মোল্লা

পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হন হেমায়েত মোল্লা ও হাফিজুর রহমান। ফাইনালে হাফিজুরকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন হেমায়েত মোল্লা। তৃতীয় স্থান অর্জন করেন বাসু দাস।

মহিলা বিভাগে চ্যাম্পিয়ান আফসানা নাসরিন

মহিলাদের এককে ফাইনালে মুখোমুখি হন আফসানা নাসরিন ও আসিয়া সুলতানা। আসিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ান হন আফসানা নাসরিন। তৃতীয় স্থান অর্জন করেন মিনা রবি দাস।

পুরস্কার বিতরণী

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ রানা।

তিনি বলেন, খেলাধুলা মানুষকে শুধু আর্থিক বা মানসিক সাহায্য করে না বরং বিশ্বব্যাপী সুনাম ও পরিচিত এনে দেয়। একজন ভালো খেলোয়াড় সব সময় তার দেশ ও জাতিকে প্রতিনিধিত্ব করে। তাই খেলাধুলায় নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে। ক্যারম খেলার যে আন্তর্জাতিক মান ও বিধিমালা রয়েছে তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। তবেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।

আয়োজক ও উপস্থিত বিশেষ অতিথিরা

জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বিপুল চন্দ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসেইন আরমান, সিলেট ক্যারম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ হাসান, সিলেট ক্যারম এসোসিয়েশনের সহ-সভাপতি প্রভাষক নূরে কামাল ও নামজুল হোসেন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী সৈয়দ মতিন মিয়াসহ জাতীয় ক্যারম প্রতিযোগিতায় জয়ী খেলোয়াড়বৃন্দ।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্য

উল্লেখ্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতা এবং সিলেট ক্যারম এসোসিয়েশনের আয়োজনে এ প্রতিযোগিতায় মোট ৮৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এরমধ্যে ৯ জন নারী খেলোয়াড়ও রয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article