সিলেটে হলদে পাখি সম্প্রসারণে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে হলদে পাখি সম্প্রসারণে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

সিলেটে হলদে পাখি সম্প্রসারণে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet Newsবাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় নগরীর কাজীটুলাস্থ গাইড হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলার জেলা কমিশনার রোকসানা বেগমের সভাপতিত্বে এবং ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা রানী দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ।

সভায় বক্তারা বলেন, হলদে পাখি সংগঠনের মাধ্যমে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বসুলভ গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের সফল সম্প্রসারণের মাধ্যমে একটি দক্ষ ও সুনাগরিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সম্পাদক সাহানা জাফরীন রোজি, সদস্য সিদ্দিকা খাতুন, শারমিন সুলতানা, জেলা কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, ট্রেইনার শিরীন গুলসান আরা এবং সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইড শিক্ষিকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। -বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article