শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ!

শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ! - Surma Times | Sylhet News

বাপ্পারাজঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে বড় চমক। জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ শেষ পর্যায়ে এসে সভাপতি পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বেশ কয়েকদিন ধরেই বাপ্পারাজের নেতৃত্বে একটি শক্তিশালী প্যানেল গঠনের আলোচনা চলছিল। এই প্যানেলে ‘চাঁদের আলো’খ্যাত চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুক্তি নিশ্চিত করেন যে, বাপ্পারাজ পারিবারিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মুক্তি লেখেন, “জি, এটা সত্য। বাপ্পারাজ ভাই পারিবারিক কারণে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। তবে আমি ভেঙে পড়ার মতো মানুষ নই। অবশ্যই একজন সৎ ও যোগ্য প্রার্থীকে সভাপতি পদে দাঁড় করাবো, ইনশাআল্লাহ।”

গণমাধ্যমকে মুক্তি জানান, গতকাল একটি খুদে বার্তায় বাপ্পারাজ তাকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, সভাপতি পদে কে প্রার্থী হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। আশা করা যাচ্ছে আগামী দু-একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাপ্পারাজ নিজেও বিষয়টি নিয়ে বলেন, “শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। আমি সবসময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর জন্য শুভকামনা রইল।”

নির্বাচনের আর খুব বেশি সময় বাকি না থাকায় বাপ্পারাজের এই সিদ্ধান্ত শিল্পী সমিতির নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article