প্রথিতযশা সাংবাদিক আব্দুল হামিদ মানিকের বাসায় জামায়াত আমীর

প্রথিতযশা সাংবাদিক আব্দুল হামিদ মানিকের বাসায় জামায়াত আমীর - Surma Times | Sylhet News

Sylhet Jamat Ameer Dr Shafiq Pic 3 6 26সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের প্রথিতযশা সাংবাদিক, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক জালালাবাদের সাবেক নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিককে দেখতে তাঁর বাসায় গিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান এমপি।

মঙ্গলবার প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মানিককে দেখতে দরগামহল্লাস্থ বাসায় গিয়ে তিনি শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও ১নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী ইঞ্জিনিয়ার নিয়াজ মো. আজিজুল করিম প্রমুখ।

প্রসঙ্গত, প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মানিক দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগের পাশাপাশি নানা রোগে ভুগছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article