জুড়িতে বজ্রপাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু, চা শ্রমিক পরিবারের আর্থিক সংকট

জুড়িতে বজ্রপাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু, চা শ্রমিক পরিবারের আর্থিক সংকট - Surma Times | Sylhet News

জুড়ীতে বজ্রপাতে ১৪টি গবাদিপশুর মৃত্যুমোঃ  সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার)ঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষসহ মোট ১৪টি গবাদিপশু মারা গেছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মারা যায় চা শ্রমিকদের ১৩টি গরু এবং পাথরটিলা এলাকার একটি মহিষ। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। খেটে খাওয়া চা শ্রমিক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল গবাদিপশু, হঠাৎ এ ক্ষতিতে তারা চরম দুর্ভোগ ও অনিশ্চয়তায় পড়েছেন।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।

স্থানীয়রা মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দীন মিঠুকে খবর দেন। খবর পেয়ে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত চা শ্রমিক পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

এসএমপি সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে তিনি উদ্যোগ নেবেন। ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article