সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক - Surma Times | Sylhet News

Sylhet Online Pressclubসিলেটে কর্মরত আরও ১০ জন সাংবাদিককে সদস্যপদ দিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব। বুধবার এই তালিকা প্রকাশ করা হয়।

নতুন সাধারণ সদস্যরা হলেন চ্যানেল এসের সিলেট ব্যুরো প্রধান মোঃ আজিজুর রহমান, আজকের সিলেটের নিজস্ব প্রতিবেদক মাহফুজ কাউসার ছাদি, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক মোঃ আজমল আলী, বাংলাওয়ান টিভি (ইউএসএ) এর সিলেট প্রতিনিধি মোঃ লতিফুর রহমান উজ্জল, দৈনিক একাত্তোরের কথা এর ফটো সাংবাদিক মোঃ সাইদুর রহমান।

সহযোগী সদস্যরা হলেন দৈনিক বর্তমানের সিলেট প্রতিনিধি জুলকার নাইন সাইরাস, আলোর দিগন্তের সিলেট প্রতিনিধি মোঃ ইসমাঈল হোসেন, জুমবাংলার সিলেট প্রতিনিধি সুয়েব আহমদ, দৈনিক সিলেটের সংবাদের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, বাংলাদেশ মিডিয়ার মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ আবু মুছা সরকার।

সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দেলোয়ার হাসেন মান্না স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article