সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় তিনি নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই সংসদ সদস্যকে দেখতে যান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে ফরিদ উদ্দীন চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার বিষয়ে বিস্তারিত জানতে চান। একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
পরে আব্দুল কাইয়ুম চৌধুরী সাবেক এই সংসদ সদস্যের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। তিনি তাদের সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি




