বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন - Surma Times | Sylhet News

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনবাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি ২০২৬ থেকে ২০২৮ সেশনের জন্য এ কমিটির অনুমোদন দেয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নবগঠিত কমিটিতে মোঃ আবুল কালামকে সভাপতি, মোহাম্মদ ইছমাইল মিয়াকে সাধারণ সম্পাদক, আব্দুল হাকিম সুমনকে যুগ্ম সম্পাদক এবং মোঃ মুসলেক আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সোমবার এ কমিটি গঠন করা হয়।

কমিটির সহসভাপতিদের মধ্যে রয়েছেন মোঃ লুতফুর রহমান, মোঃ রেহান আহমদ, শাহেদ আহমদ, দিলীপ কুমার রায়, শামীম আহমদ, প্রমথেশ দত্ত, মোঃ শামসুদ্দিন মাছুম, শফিকুল ইসলাম বাচ্চু, মোঃ রমজান আহমদ, মোঃ আব্দুর রশীদ, সাইফুল মালেক খান, শামীম আহমদ, সৈয়দ মুত্তাকিম আলী, মোঃ লিয়াকত আলী, মোঃ আব্দুল বাছিত, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আতাউর রহমান, আব্দুল কাইয়ুম, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আবুতাহের, মাছুম আহমদ আজাদ, আক্তার সিদ্দিকী বাবলু, মোঃ মামদুদ মিয়া, মোঃ এনামুল হক, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ আব্দুল মতিন, মোঃ খলিলুর রহমান ও মোঃ শহিদুল্লাহ।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ জিলাল আহমদ, মোঃ খোরশেদ আলম, মোঃ রেজাউল করিম, মোঃ জিয়াউর রহমান, জাকারিয়া চৌধুরী, মাহবুবুর রহমান শিবলূ, রাশেদ নেওয়াজ ও রুবেল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এএসএম মসিউর আলম মুসা, সুজন সরকার, মোঃ জোবায়ের আহমেদ, মোঃ ছোয়াব আলী, মোঃ রবিউল হোসেন, রুবেল আহম, মোঃ হেলাল মিয়া।

এছাড়া অর্থ সম্পাদক হয়েছেন জোসেদ আলম পাপ্পু, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মোছাব্বির, প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মজনু আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আলফাজ হোসেন এবং মহিলা সম্পাদিকা মিজ রেফা ইসলাম।

কমিটির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ মানিক মিয়া, মিহির দাস, মোঃ অলিউর রহমান, নিখিল মালাকার, মোঃ শফিকুর রহমান, শহীদ আহমদ, জালাল উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, কিশোর দাস, মোঃ শাহআলম, মোঃ তোফাজ্জুল হোসেন, মোঃ নুরুল ইসলাম, কামরান আহমদ, মোঃ নিজাম উদ্দিন, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ জামাল উদ্দিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটি সরকারি কর্মচারীদের অধিকার, দাবি-দাওয়া ও সংগঠনকে আরও সুসংগঠিত করতে কাজ করবে। কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নেতৃত্বে সিলেট বিভাগীয় জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। -বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article