আম্বরখানায় নিউ হোটেল লেমন গার্ডেনে অভিযান, অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক

আম্বরখানায় নিউ হোটেল লেমন গার্ডেনে অভিযান, অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক - Surma Times | Sylhet News

অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটকসিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ রোডের নিউ হোটেল লেমন গার্ডেন নামে একটি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

শাহজালাল (রহ.) মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। অভিযানে ৩ জন নারী ও ৬ জন পুরুষকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন শাহ আলম (৪৫), আকলিছ মিয়া (২৫), আলম মিয়া (২২), রুবেল মিয়া (৩৫), আজিজুল (১৮), সাইফুল ইসলাম (২২), সাদিয়া (১৮), ইয়াসমিন (১৯) ও সাদিয়া বেগম (১৯)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহানগর এলাকায় অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article