৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা, প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন

৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা, প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন - Surma Times | Sylhet News

Sylhet Jela Mohanagor Jubodolমহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় যুবদল বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। আগামী বৃহস্পতিবার, ৪ জুন, বিকাল ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ আলোচনা সভার শিরোনাম রাখা হয়েছে “শহীদ জিয়ার জীবন ও কর্ম”। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, এমপি। এছাড়া যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের আওতাধীন সব উপজেলা, পৌরসভা এবং ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। নেতারা বলেন, শহীদ জিয়ার আদর্শ, গণতান্ত্রিক রাজনীতি এবং জাতীয় জীবনে তাঁর অবদান স্মরণে এ আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। -বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article