জিয়ার শাহাদাতবার্ষিকীতে এমপি এমরানের দোয়া ও গণভোজ, গোলাপগঞ্জে নেতাকর্মীর ঢল

জিয়ার শাহাদাতবার্ষিকীতে এমপি এমরানের দোয়া ও গণভোজ, গোলাপগঞ্জে নেতাকর্মীর ঢল - Surma Times | Sylhet News
171666 scaled
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ

সুরমা টাইমস ডেস্কঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মী ও স্থানীয়দের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

শুক্রবার জুমার নামাজের পর গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কতোয়ালপুর এলাকায় এমপির নিজ বাসভবনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আলোচনা পর্বে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, জিয়াউর রহমানের নেতৃত্ব ও ঘোষণার মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের যাত্রা সুদৃঢ় হয়েছিল। তিনি দাবি করেন, দেশের বর্তমান রাজনৈতিক ধারাবাহিকতায়ও জিয়ার আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান নেতৃত্ব কাজ করছে। এ সময় সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

দোয়া মাহফিল শেষে হাফিজ মাওলানা সুফিয়ান আহমদ খানের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আগত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজ এবং সাধারণ মানুষের অংশগ্রহণে গণভোজের আয়োজন করা হয়। এমপি নিজেই পরিবেশনা কার্যক্রম তদারকি করেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article