শহীদ জিয়া গণতন্ত্রের প্রতীক, সিলেটে বিএনপির দোয়া মাহফিলে কাইয়ুম চৌধুরী

শহীদ জিয়া গণতন্ত্রের প্রতীক, সিলেটে বিএনপির দোয়া মাহফিলে কাইয়ুম চৌধুরী - Surma Times | Sylhet News

e5ca6288 1121 4d62 bba8 e293adb66deaসুরমা টাইমস ডেস্কঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক হিসেবে উল্লেখ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, জিয়ার আদর্শ আজও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রেরণা।

শনিবার বিকেলে হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদ প্রাঙ্গণে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের দৃঢ় রক্ষক। তার আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন আজও প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার শাহাদত জাতির জন্য অপূরণীয় ক্ষতি হলেও তার রাজনৈতিক দর্শন ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধের শিক্ষা দিয়ে যাবে। তার আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের ভিত্তি ছিল গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্য। নানা ষড়যন্ত্রের মুখে তার আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়া শাহাদতবার্ষিকী উপলক্ষে সিলেটের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।fd77d8d6 3528 4dad bc4f 02e2a3e724b7

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article