সিলেটে কোরবানির সময় দুর্ঘটনা, অর্ধশতাধিক আহত, হাসপাতালে ভর্তি ২০

সিলেটে কোরবানির সময় দুর্ঘটনা, অর্ধশতাধিক আহত, হাসপাতালে ভর্তি ২০ - Surma Times | Sylhet News

কোরবানির সময় দুর্ঘটনা অর্ধশতাধিক আহতসুরমা টাইমস ডেস্কঃ পবিত্র ঈদুল আজহায় সিলেটের বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে দুর্ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে এসব আহত ব্যক্তি চিকিৎসা নেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ৩০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতালের ক্যাজুয়ালটি ইউনিট সূত্রে জানা গেছে, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে অসাবধানতায় দা ও ছুরির আঘাতে। এছাড়া গরুর লাথি ও শিংয়ের আঘাতেও কয়েকজন আহত হয়েছেন। সংশ্লিষ্টদের মতে, অদক্ষতা ও অভিজ্ঞতার অভাবই এসব দুর্ঘটনার মূল কারণ, কারণ আহতদের বেশিরভাগই পেশাদার কসাই নন।

ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার জামান জানান, সিলেটের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এ বিষয়ে হাসপাতালের পরিচালকের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article