চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে কড়া নজর সরকারের, প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ

চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে কড়া নজর সরকারের, প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ - Surma Times | Sylhet News

চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে কড়া নজর সরকারের প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপসুরমা টাইমস ডেস্কঃ চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রয়োজনে বাজারে সরাসরি হস্তক্ষেপের কথাও জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে সিলেটে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, প্রান্তিক পর্যায়ের সংগ্রহকারীরা যাতে বঞ্চিত না হয়, সেজন্য সরকারের তদারকি জোরদার করা হবে।

চামড়া ক্রয়ে ধীরগতি দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবেও প্রস্তুত রয়েছে সরকার। এ ক্ষেত্রে প্রয়োজন হলে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন মন্ত্রী।

তিনি বলেন, এসব উদ্যোগের মূল লক্ষ্য চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা এবং রপ্তানি আয় বৃদ্ধি করা। পাশাপাশি আসন্ন বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নতুন বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article