ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানালেন এসএমপি কমিশনার

ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানালেন এসএমপি কমিশনার - Surma Times | Sylhet News
ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানালেন এসএমপি কমিশনার
ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানালেন এসএমপি কমিশনার

সুরমা টাইমস ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে নগরবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এসএমপি’র পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

এক শুভেচ্ছা বার্তায় পুলিশ কমিশনার বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব ত্যাগ, আত্মশুদ্ধি, ধৈর্য ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনবে।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঈদের ছুটিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে জন্য মহানগরের গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনাও আরও শক্তিশালী করা হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি মানবিকতা ও ত্যাগেরও শিক্ষা দেয়। তাই ঈদের প্রকৃত চেতনা ধারণ করে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।”

তিনি নগরবাসীকে আইন মেনে চলা, নিরাপদে চলাচল এবং যেকোনো সন্দেহজনক বিষয় দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।

সবশেষে তিনি সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। ঈদ মোবারক।”

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article