পাটওয়ারীকে ঘিরে ছাত্রদল নেতার বিতর্কিত হুঁশিয়ারি

পাটওয়ারীকে ঘিরে ছাত্রদল নেতার বিতর্কিত হুঁশিয়ারি - Surma Times | Sylhet News

পাটওয়ারীকে ডিম নিক্ষেপ নয় গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলব ছাত্রদল নেতাসুরমা টাইমস ডেস্কঃ লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবুর একটি বক্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে তিনি কুরবানির দড়ি দিয়ে বেঁধে ফেলার মতো মন্তব্য করেন, যা রাজনৈতিক অঙ্গনে সমালোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি দেওয়া ওই বক্তব্যে জহির রায়হান বাবু বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এলাকায় এলে তাকে ডিম নিক্ষেপ করা হবে না, বরং কোরবানির পর অবশিষ্ট দড়ি দিয়ে বেঁধে ফেলা হবে। তিনি আরও ইঙ্গিত দেন, ভবিষ্যতে বিএনপি বা যুবদলকে নিয়ে কটূক্তি করলে তাদেরও ছাড় দেওয়া হবে না।

বক্তব্যে তিনি “এটা শুধু ট্রেলার, সামনে পূর্ণাঙ্গ ছবি আসবে”—এমন মন্তব্য করে কঠোর অবস্থানের বার্তাও দেন। একই সঙ্গে যারা ভালো আচরণ করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

পরবর্তীতে তিনি আরও আক্রমণাত্মক ভাষায় বলেন, “ওরাতো… শুয়োরের বাচ্চা, ওদের সঙ্গে ওরকমই আচরণ করতে হবে।” এমন মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে।

জহির রায়হান বাবু আরও বলেন, যারা ভালো রাজনীতি করবে তাদের প্রতি কোনো বাধা নেই। তবে প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করলে ছাত্রদল বসে থাকবে না, শক্ত হাতে প্রতিহত করবে।

এই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে সমালোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article